সদ্য প্রকাশিত
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার
অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪২

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৭৯ পিস ইয়াবা, ৫৭ গ্রাম হেরোইন, ৭২৫ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ছয়  লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ