জাতীয়

রাঙামাটিতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ১১

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাঙামাটিতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরে পরিচালিত একাধিক অভিযানে তাদের আটক করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে রিজার্ভ বাজারসহ বিভিন্ন মাদক স্পটে পরিচালিত অভিযানে ৭ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), মো. শাহ আলম (৩৭), মো. আলমগীর (৩০), মো. রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) ও মো. ইউসুফ (২৩)। এছাড়া পৃথক অভিযানে রিজার্ভ বাজার এলাকার শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস নামক আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকায় তিন তরুণী ও তাদের দালাল মো. ইব্রাহিমকে (৪৬) আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, আটক ৭ মাদকসেবীসহ অনৈতিক কাজে জড়িত অপর চারজনকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।