সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার গৃহবধূর মানবেতর জীবন যাপন

নিউজ ডেস্ক৭ জুন ২০১৭১ মিনিট পড়া
যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার গৃহবধূর মানবেতর জীবন যাপন

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে স্বামী কর্তৃক যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে দু’টি সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে এক গৃহবধূ। গৃহবধূ ওই স্বামীর বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করায় তাকে অব্যাহত হুমকি দিতে থাকে স্বামীপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার নৈদিঘী গ্রামে।
আত্রাই থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বৈঠাখালী গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা স্বপ্না সুলতানা সুমির বিয়ে হয় একই উপজেলার নৈদিঘী গ্রামের আজিমুদ্দীনের ছেলে ছাইফুল ইসলামের সাথে। বিয়ের পর তাদের ঔরসে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম লাভ করে। সম্প্রতি সাইফুল যৌতুকের দাবিতে স্বপ্না সুলতানা সুমির উপর নির্যাতন চালাতে থাকে। বিষয়টি জানতে পেরে সুমির পিতা ৩ লাখ টাকা যৌতুক পরিশোধ করলেও সে আরও যৌতুকের দাবিতে স্ত্রী সুমির উপর নির্যাতন চালাতে থাকে।
এ ব্যাপারে সুমি বাদি হয়ে সাইফুলসহ ৪জনকে আসামী করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করলে মামলাটি উঠিয়ে নেয়ার জন্য তাকে হুমকি দেয়। এ ব্যাপারেও সুমি আত্রাই থানায় একটি জিডি করেন।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, মামলার তদন্ত প্রতিবেদন  আদালতে পাঠানো হয়েছে। আসামীও একজন গ্রেফতার হয়েছে। অন্য আসামীরা জামিনে রয়েছে।

স/অ