জাতীয়

যোগদানের ৪ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরের শিবচর থানায় যোগদানের মাত্র চার দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) প্রত্যাহার করে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আমির হোসেন সেরনিয়াবাত। মাত্র চার দিনের মধ্যে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, স্বাভাবিকভাবেই ওসি আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আমির হোসেন সেরনিয়াবাত দীর্ঘদিন শিবচর থানায় উপপরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।