সিল্কসিটিনিউ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, বরং পাঁচ বছর। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আজ মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, মাত্র ৫ বছর।
দেখতে দেখতেই এই সময় পার হয়ে যায় বলে জানিয়েছে দূতাবাস। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ সময়মতো নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।









