সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আইএস-এর সম্ভাব্য হামলার ব্যাপারে এফবিআই-এর সতর্কতা

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে আইএস-এর সম্ভাব্য হামলার ব্যাপারে এফবিআই-এর সতর্কতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রবিবারের ছুটির দিনে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং সে দেশের স্বরাষ্ট্র দফতর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে।

 
রয়টার্সের খবরে বলা হয়েছে, বুলেটিনের মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ঠিক কোথাও কিংবা কেমন ধরনের হামলা হতে পারে; তা নিয়ে সুনির্দিষ্ট কোনও আভাস দেওয়া হয়নি।

 
আইএস (ইসলামিক স্টেট) সমর্থক এক ওয়েবসাইটে মার্কিন চাচর্গুলোর এক তালিকা প্রকাশের পর এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি দফতর থেকে এই সতর্কতা জারি করা হলো। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনলাইনে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন চার্চে হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের বিভিন্ন হুমকির বিষয়গুলো খতিয়ে দেখছি আমরা’।

 
এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি দফতর যে বুলেটিনের মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বার্তা দিয়েছে তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অব্যাহতভাবে ছুটির দিনের কোনও জমায়েতে হামলা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে চার্চও।

সূত্র: বাংলা ট্রিবিউন