সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

যশোরে পরকিয়া সম্পর্কের জেরে খুন

নিউজ ডেস্ক২২ মে ২০১৭১ মিনিট পড়া
যশোরে পরকিয়া সম্পর্কের জেরে খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক: যশোরে মায়ের প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে এইচএসসি পড়ুয়া ছেলে। ওই প্রেমিকের নাম ফিরোজ। ফিরোজ উপজেলার পারবাজার গ্রামের হেমায়েত আলীর ছেলে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বারবাটপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ফিরোজের প্রায় ৫ বছর ধরে পরকিয়ার সম্পর্ক চলছিলো। রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে ঢুকলে তার এইচএসসি পড়ুয়া ছেলে ফিরোজকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে এবং তার ছেলে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ফকির আজিজুল রহমান। সূত্র: কালের কণ্ঠ