সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

মীরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

নিউজ ডেস্ক৩০ মে ২০১৭১ মিনিট পড়া
মীরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে ছেলের লাঠির আঘাতে বাবা শফিউল আলম মেম্বার (৬৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামে অবস্থিত নিহতের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ঘাতক ছেলে দিদারুল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত শফিউল আলম পূর্ব পোলমোগরা গ্রামের মৃত মনির আহম্মদের ছেলে ও  খৈয়াছড়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে গাছের আম পাড়াকে কেন্দ্র করে ছেলে দিদারুল আলমের সঙ্গে ঝগড়া হয় বাবা শফিউল আলমের। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ নিয়ে ফের বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলের লাঠির আঘাতে মারা যান বাবা।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ” ঘাতক ছেলে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। সূত্র: কালের কণ্ঠ