
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২৯ আগস্ট) ৩২ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৭ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। এর মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৯.১০ গ্রাম হেরোইন, ৬৫ পিস ইয়াবা, ১০০ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এস/আই









