সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

মসুল থেকে পালাতে গিয়ে বোমায় ১৮ জন নিহত

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
মসুল থেকে পালাতে গিয়ে বোমায় ১৮ জন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের পুলিশ বলছে, ইসলামিক স্টেটের দখলে থাকা মসুল শহরের দক্ষিণে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

 

বেসামরিক লোকদের একটি দল উত্তরের হাবিজা শহর ছেড়ে ট্রাকে করে আল-আলম শহরে পালিয়ে যাবার সময় পর পর দুটি বিস্ফোরণ ঘটে।

 

মসুল শহরটি পুনর্দখল করার লড়াই এখনো চলছে। পূর্ব দিক থেকে যে বিশেষ বাহিনীর সেনারা অগ্রসর হচ্ছে তারা জিহাদি যোদ্ধাদের তীব্র প্রতিরোধ ও পাল্টা গুলির সম্মুখীন হচ্ছে।

 

মসুল শহরের দক্ষিণ দিক থেকে যে সরকারি সেনারা শহরটির কেন্দ্রস্থলে ঢোকার চেষ্টা করছে তারা ২৮ কিলোমিটার দক্ষিণে আইএস নিয়ন্ত্রিত হামাম আল-আবিবায় ঢুকেছে।

_92289985_gettyimages-620892524

ইসলামিক স্টেট যোদ্ধারা ঘরে তৈরি বোমা, চোরাগোপ্তা বন্দুকধারী এবং কামান ব্যবহার করছে। তারা মাটির নিচে তৈরি সুড়ঙ্গের নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত অবস্থান পরিবর্তন করছে।

 

অবশ্য আইএসের বাধা সত্বেও ইরাকি বাহিনী লড়াই করে হামাম আল-আলিল নামে একটি ছোট শহরের কেন্দ্রে ঢুকতে সক্ষম হয় এবং সেখানে ইরাকি পতাকা উড়িয়ে দেয়।

 

যেসব বেসামরিক লোকেরা ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গ্রামগুলোতে চলে আসছে তারা বলছে, আইএস যোদ্ধারা তাদের হুমকি দিয়েছে যে কেউ গ্রাম ছাড়লে তাদের হত্যা করা হবে।

 

এসব বক্তব্য অবশ্য প্রকাশের আগে সেনাবাহিনী যাচাই করছে।

 

সূত্র: বিবিসি বাংলা