আন্তর্জাতিক

‘মরলেও বাস থামাব না’, ভারতে চালকের অবহেলায় ৯ মৃত্যু

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে বাসের চালক ও কন্ডাক্টরের অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
এফআইআরের তথ্য অনুযায়ী, আগুন লাগার কয়েক মিনিট আগে থেকেই বাসে পোড়া গন্ধ ও ধোঁয়া পাচ্ছিলেন যাত্রীরা। তারা চালক ও কন্ডাক্টরকে বিষয়টি জানান। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ।

পরে গন্ধ তীব্র হলে যাত্রীরা বাস থামিয়ে পরীক্ষা করতে বলেন। চালক গন্ধটিকে স্বাভাবিক বলে জানিয়ে বাস চালিয়ে যেতে থাকেন। এর কিছুক্ষণ পর বাসের সামনের অংশে আগুন ধরে যায়। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।

 

পরে গন্ধ তীব্র হলে যাত্রীরা বাস থামিয়ে পরীক্ষা করতে বলেন। চালক গন্ধটিকে স্বাভাবিক বলে জানিয়ে বাস চালিয়ে যেতে থাকেন। এর কিছুক্ষণ পর বাসের সামনের অংশে আগুন ধরে যায়। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী হতাহত হন। আগুন দেখে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে চালক ধমক দিয়ে বলেন, ‘আপনারা মরলে মরুন, আমরা বাস থামাব না।

’
এফআইআরে আরো বলা হয়েছে, আগুন লাগার সময় বাসের কেবিনে চালক ও কন্ডাক্টর বিড়ি ও সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ চালকের আসনের কাছে আগুন জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়ার পর বাসটি থামে। তখন কেবিন ও যাত্রীদের অংশ ঘন ধোঁয়ায় ভরে যায়। সুনীল কুমারসহ কয়েকজন জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসেন। তবে কয়েকজন যাত্রী বাস থেকে বের হতে পারেননি।

আহত কয়েকজনকে জেওয়ারের কৈলাশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুনীল কুমারকে জানানো হয়, এ ঘটনায় ৯ জন যাত্রী মারা গেছেন। রাজ কল্পনা ট্রাভেলসের বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের মহোবার দিকে যাচ্ছিল।

সুনীল কুমার জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি দিল্লির কাশ্মীরি গেট থেকে বাসটিতে ওঠেন। অভিযোগে চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তার প্রতি চরম অবহেলা ও বেপরোয়া আচরণের অভিযোগ করা হয়েছে। আগুনে যাত্রীদের ব্যাগ, লাগেজ ও মোবাইল ফোনও পুড়ে যায়। কিছু মালপত্র বাসের লাগেজ রাখার স্থান ও ছাদে ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৯ জন যাত্রী নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হওয়া ও ধোঁয়ায় শ্বাসকষ্টকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছে, বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।