সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ভালুকায় আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ভালুকায় আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ময়মনসিংহের ভালুকায় এক আনসার সদস্যের গুলিতে অপর এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ব্রজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট জেলার মেহেরপুর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্যের নাম সুমন মিয়া (২৯)।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়িতে অবস্থিত লাবিব সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় কারখানার আনসার পিসির কক্ষে বসে কথা বলছিলেন আনসার সদস্য ব্রজেন্দ্র বিশ্বাস ও সুমন মিয়া। একপর্যায়ে সুমন মিয়ার ছোড়া গুলিতে ব্রজেন্দ্র বিশ্বাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রজেন্দ্র বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

একই সঙ্গে অভিযুক্ত আনসার সদস্য সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত গুলিটি ছোড়া হয়েছিল।