সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের বেনারস শহরে ধর্মীয় একটি সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন মারা গেছেন।

শনিবার (১৫ অক্টোবর) রাজঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশে অসংখ্য লোক বেনারসের দিকে যাচ্ছিলেন। এ সময় বেনারস ও চানডাউলির মাঝামাঝি স্থানে এ পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: বাংলা নিউজ










