সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফের সীমান্তে নিরাপত্তা রক্ষীদের উপর জঙ্গি হানা৷এবার জম্মু-কাশ্মীরের বারামুলার হারিতার তারজু অঞ্চলে৷মঙ্গলবার ভোরে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করল দুই জঙ্গি৷পাল্টা উত্তর দেয় জওয়ানরাও৷জানা গিয়েছে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির৷

তার কাছ থেকে ইতিমধ্যেই প্রচুর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হামলার পরে আত্মগোপন করে ছিল দুই জঙ্গি৷ তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছিল সেনা৷ কলকাতা 24










