সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে সংঘর্ষে নিহত ২৫

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ব্রাজিলে কারাগারে সংঘর্ষে নিহত ২৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজিলের একটি কারাগারে দু’টি প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

 

সোমবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

 

খবরে বলা হয়, রোববার দেশটির বোয়া ভিসতার ওই কারাগারে কয়েদিদের স্বজনরা দেখতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় নিহতদের মধ্যে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে এবং ছয় জনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ