সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
বিচিত্র

জুতা ভক্ত এক পাখি

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
জুতা ভক্ত এক পাখি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিঙ্গাপুরে জুরং বার্ড পার্ক নামে একটি চিড়িয়াখানায় গেলে দেখা যাবে একটি ফ্লেমিঙ্গো পাখি জুতা পায়ে ঘুরে বেড়াচ্ছে।

জুরং বার্ড পার্কে চলতি বছরেই এ পাখিটির জন্ম হয়েছে। পাখিটির বয়স প্রায় আড়াই মাস।

একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় তার জন্ম হয়েছে। তাই মা ছাড়াই একা একা সে চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়।

কিন্তু চিড়িয়াখানার ভেতরের কিছু অংশ পাথরে বাঁধাই করা।

এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত সৃষ্টি না হয় এবং পায়ের পাতাও যেন ঠান্ডা ও ভালো থাকে সেজন্য তার জন্য জুতা তৈরি করেছেন কর্মকর্তারা।

নীল রঙের জুতা জোড়া পরে হেঁটে বেড়াতে দেখা যায় এই পাখিটিকে।