সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ খানের ১৫তম মৃত্যু বার্ষিকী রোববার

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ খানের ১৫তম মৃত্যু বার্ষিকী রোববার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ স্মৃতি সংগ্রহশালার সাবেক কিউরেটর বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ খানের ১৫তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর (রবিবার)। কর্মরত অবস্থায় ২০০২ সালের ১২ নভেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তাঁর স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে মরহুমের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, নিজ বাসভবনে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রণাঙ্গনের অসম সাহসী যোদ্ধা মনসুর আহমদ খান স্বাধীনতার পর চাঁদপুর কলেজে অধ্যাপনার পাশাপাশি দৈনিক ইত্তেফাক এর জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন। দৈনিক ইত্তেফাক এর রোকনুজ্জামান খানের (দাদা ভাই) বিশেষ দূত হিসেবে কচিকাঁচা’র শাখা গঠনে রাজশাহীতে এসে গণমানুষের সাথে মিশে মুগ্ধ হন। ১৯৭৬ সালে ২১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠালগ্নে তিনি যোগদান করেন এবং মৃত্যুঅবধি কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ এবং বধ্যভূমি আবিষ্কার, শহীদদের হাড়-কঙ্কাল-মাথার খুলি, ব্যবহৃত দ্রব্যদি সংগ্রহ এবং শহীদ পরিবারের সাথে যোগাযোগ রাখতেন।

রাজশাহীতে মুক্তিযুদ্ধের আদর্শের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠায় জড়িত ছিলেন। রচনা ও সম্পাদনা করেছেন অমূল্য তিনটি গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে রাজশাহী’, ‘৬৯-এর ডক্টর জোহা’, ‘জীবন্ত শহীদ মজিবুর রহমান দেবদাস (যৌথ সম্পাদনা)’। শহীদ বুদ্ধিজীবী ডা. সুলেমান খান ও বরেণ্য শিল্পী হাশেম খান তাঁর বড় ভাই।

স/অ