
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২৭ এপ্রিল) ২৭ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদে আটক করে।
আরএমপির সূত্রে জানাযায়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে মাদক মামলায় অভিযুক্ত আসামীদের থেকে ৩৬ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এস/আই









