সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

বিনাভোটে ফের ক্ষমতায় যেতে চায় সরকার : ফখরুল

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বিনাভোটে ফের ক্ষমতায় যেতে চায় সরকার : ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিনাভোটে আবারও ক্ষমতা দখল করতে চায় বলেই নির্বাচন কমিশন পুনর্গঠনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবকে সরকার নাকচ করেছে।

 

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

 

ফখরুল বলেন, ‘আমরা ধারণা দিয়েছি, প্রস্তাব দিয়েছি যে নির্বাচন কমিশন…। সাথে সাথে ধারণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে, পাঁচ মিনিটও যায়নি, নাকচ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেভাবে নির্বাচিত হয়েছিলাম, সেই বিনাভোটে আবার আমরা সেভাবেই নির্বাচিত হতে চাই। কারণ আমরা ভোট দিতে চাই না, নির্বাচন দিতে চাই না। কারণ আমরা জানি, নির্বাচন দিলেই সেখানে আমাদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব নয়।’ তিনি অভিযোগ করেন, ক্ষমতার মোহে সরকার বুঁদ হয়ে আছে।

 

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সব দলের অংশগ্রহণে সরকার যে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তা তাদের আচরণেই প্রমাণ পায়।

 

আলোচনায় বক্তারা বর্তমান সংকটময় প্রেক্ষাপটগুলোতে মওলানা ভাসানীর মতো প্রতিবাদী নেতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভাসানী অনুসারী পরিষদের এই আয়োজনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান তাঁরা। আলোচনায় উঠে আসে চলমান প্রসঙ্গও।

 

বক্তারা বর্তমান সংকটময় প্রেক্ষাপটগুলোতে মওলানা ভাসানীর মতো প্রতিবাদী নেতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সূত্র: এনটিভি