সদ্য প্রকাশিত
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ
জাতীয়

বিএনপিকে নির্বাচন থেকে সরানোর খায়েশ নেই আ’লীগের

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৮২ মিনিট পড়া
বিএনপিকে নির্বাচন থেকে সরানোর খায়েশ নেই আ’লীগের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপিকে নির্বাচন থেকে সরানোর কোনো খায়েশ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের চার লেন ও ফ্লাইওভার কাজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন থেকে তাদের সরিয়ে নেয়ার কোনো খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। একটা নিবন্ধিত দল হিসেবে তাদের নির্বাচন করার অধিকার আছে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতে তিনি জামিন পেতেও পারেন, নাও পেতে পারেন। উচ্চ আদালত তার সাজা বহাল রাখতেও পারে, তাকে ছেড়েও দিতে পারে।

‘বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টা আমাদের হাতে নেই। এটা লিগ্যাল ব্যাটল। লিগ্যাল ব্যাটলের মাধ্যমে খালেদা জিয়া বের হলে এখানে আমাদের কোনো বক্তব্য নেই’, বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে কাদের বলেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসনকে বের করবে সে বাস্তবতা এখন বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণ কারও কারামুক্তির জন্য আন্দোলন করে কারা মুক্ত করবে সেই বাস্তবতা নেই। এটা বিএনপিকে বুঝতে হবে।

‘তারা বেগম জিয়ার গ্রেফতারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে; কিন্ত তাদের সে স্বপ্ল পূরণ হয়নি। তারা যদি মনে করে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন সে আশার গুড়েবালি’, বলেন তিনি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনের উন্নীতকরণ কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে চারটি ফ্লাইওভারের শতকরা ৭০ ভাগ শেষ হয়েছে। এ প্রজেক্টে ২৬টি ব্রিজ আছে। এর মধ্যে ২৪টি ব্রিজের কাজ শেষ হয়েছে। ৬০টির মতো কালর্ভাট আছে; এর মধ্যে ৫২টির কাজ শেষ হয়েছে।

রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোর লেন এখানে দৃশ্যমান হবে। আগামী রমজানের ঈদের সময় এবং ঈদের পরে এখানে আগের সেই অসহনীয় যানজট থাকবে না বলে আশ্বস্ত করেন সেতুমন্ত্রী।

যুগান্তর