জাতীয়

বাঞ্ছারামপুরে জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়াখেলার আসর থেকে ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একসঙ্গে মোবাইল, জুয়ার সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ফরদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলি মিয়ার বাড়িতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, ৬টি মোবাইল সেট ও ২৮ হাজার ৭৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন—মো. জসীম মিয়া (২৮), তৌহিদ মিয়া (৩৮), আলম মিয়া (৩৬), মানিক মিয়া (৩৫), আশিক মিয়া (৫৪), জিয়াউর রহমান (৩৮) ও মহিউদ্দিন (৩০)।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’