সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার বাঘার হরিরামপুর এলাকায়  ৪২০ বোতল ফেনসিডিল পরিতাক্ত অবস্থায় উদ্ধার করেছে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আজ মঙ্গলবার বিজিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রাজশাহীর বাঘার আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত ফেনসিডিল এর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৪০ টাকা। মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল ।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে।
স/আ