সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় ফেন্সিডিলসহ যুবক আটক

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ফেন্সিডিলসহ যুবক  আটক

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আবদুল সালামের ছেলে।

বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, বুধবার দুপুরে উপজেলার হাবাসপুর এলাকা থেকে এসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে ৩০ বোতল ফেন্সিডিলসহ ফারুককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের প্রেরণ করা হবে।

স/মি