সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় কন্যা শিশু দিবস উদযাপন

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় কন্যা শিশু দিবস উদযাপন

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘কন্যা শিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্ত্বরে এক মানব বন্ধনের আয়োজন করা হয়।

 

মানব বন্ধনে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলামসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ