সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

বাগমারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আবু বাক্কার (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। পারিবারিক কলোহের জের ধরে রবিবার গভীর রাতে বাড়ি থেকে অদূরে আম গাছের ডালে নিজের গামছায় ঝুঁলিয়ে আত্মহত্যা করে। আবু বাক্কার  উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ের ধামিন কৌড় গ্রামে আক্কাস আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে এক সন্তানের জনক আবু বাক্কার টাকা পয়সার কারনে দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। ওই কারনে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে এলাকাবাসী। রবিবার সন্ধ্যার পর থেকে আবু বাক্কার বাড়ি থেকে বেরিয়ে যায়।

অনেক খোঁজা খুঁজি করেও তার কোন  খোঁজ পায়নি পরিবারের লোকজন। সোমবার সকালে আম গাছে বাক্কারকে ঝুঁলতে দেখে তার বাড়িতে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে ছুটে যায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স/আ