বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার সাংবাদিক শফিকুল ইসলামের পিতা আকবর আলী (৮০) হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থান নিজ গ্রাম মাড়িয়া ইউনিয়নের কালাপাড়ায় তাকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক আলহাজ ডা. আব্দুল বারী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, সালেহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লী।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলামের পিতা আকবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামূল হক। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন।
স/শা










