সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে গ্যাস স্টেশনের কাছে গাড়িবোমা হামলায় অন্তত ১২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন।
সূত্র: বাংলা নিউজ










