সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

বাকৃবি সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনায় রাবিসাসের নিন্দা

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
বাকৃবি সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনায় রাবিসাসের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, রাবি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার মিরাজকে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে মারধরে জড়িত ছাত্রলীগ নেতাদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে ক্যাম্পাস সাংবাদিকতা। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে কর্মরত সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে। কিন্তু গত বুুধবার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবুল বাশারকে ছাত্রলীগ নেতাকর্মীরা বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিপন্থী।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘আমরা উদ্বিগ্নের সঙ্গে লক্ষ্য করছি, ক্যাম্পাস সাংবাদিকদের বিরুদ্ধে হামলা-মামলার ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত কিংবা বিচার না হওয়ায় অপরাধীরাও পার পেয়ে যাচ্ছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের এক সপ্তাহ না যেতেই আবারও সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে, যা দেশের বিচারহীনতার সংস্কৃতিকে স্পষ্ট করে। তাই দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমে গত বুধবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আবুল বাশারকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স/অ