সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাটোরে রুহুল আমিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার হয়বতপুর বাজার থেকে রুহুলকে আটক করা হয়। তিনি উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২০০৬-এর ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল।

 

পরিদর্শক জানান, গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেন রুহুল আমীন। এ ছাড়া একটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালের সরকারবিরোধী একটি সংবাদও শেয়ার দেন তিনি।

 

এ ঘটনার পর এলাকার লোকজন ফেসবুকে আপত্তিকর মন্তব্য দেখতে পেয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে আওয়ামী লীগ সমর্থিত কেরামত আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রুহুলকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে।

সূত্র: এনটিভি