নিজস্ব প্রতিবেদক:
সড়ক দূর্ঘটনায় আহত দৈনিক বার্তা’র সম্পাদক এস এম এ কাদের’র সুস্থতা কামনা করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। প্রবীণ এই সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার একজন উপদেষ্টা।
গত শুক্রবার (১০ নভেম্বর) জুমআ’র নামাজ আদায় করতে যাওয়ার সময় রাজশাহী মহানগরীর দোসর মন্ডলের মোড়ে বেপোরোয়া গতিতে আসা অজ্ঞাত এক মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি আহত হন। এতে তাঁর শরিরের বিভিন্ন স্থানের চামড়া ছিলে যায় এবং পা-এ আঘাত পায়। তবে চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে থেকেই চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষে রোববার রাতে পাঠানো এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক এসএমএ কাদের’র আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, সহ-সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ ফাত্তা ও যুগ্ম সম্পাদক এস.এইচ.এম তরিকুল ইসলাম।
স/অ










