সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা-জ্বালানি খাতে ভারতের সঙ্গে রাশিয়ার চুক্তি

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
প্রতিরক্ষা-জ্বালানি খাতে ভারতের সঙ্গে রাশিয়ার চুক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতায় এক হয়েছে ভারত ও রাশিয়া।

 

শনিবার (১৫ অক্টোবর) দেশ দুটির মধ্যে কয়েকটি চুক্তি সই হয়। ভারতের সমুদ্র সৈকতের রাজ্য গোয়াতে এসব চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারতকে অন্তত ২০০টি কামোভ, ২২৬টি হেলিকপ্টার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। আরও রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ ফ্রিগেট সরবরাহের বিষয়টিও।

 

এদিকে, জ্বালানি চুক্তি অনুযায়ী, তামিল নাড়ুর বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ও চতুর্থ পরমাণু চুল্লি নির্মাণ করা হবে। এছাড়া জ্বালানি উন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশকে আগামীতে আরও সহযোগিতা দেওয়া হবে।

সূত্র: বাংলা নিউজ