সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশা সীমন্তে বিএসএফ এর আটককৃত বাংলাদেশীকে ফেরত চেয়ে বিজিবি’র চিঠি

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পোরশা সীমন্তে বিএসএফ এর আটককৃত বাংলাদেশীকে ফেরত চেয়ে বিজিবি’র চিঠি

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
পোরশা উপজেলার সীমান্ত থেকে ভারতীয় বিএসএফ ১ বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে। আটককৃত ব্যাক্তি হলো উপজেলার বিষ্ণপুর পুলিশ পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাসিম(৪২)।

 
সূত্র জানায়, বুধবার রাতে ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করলে ভারতের ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

 
এ বিষয়ে ১৪বিজিবি’র সিও লে: কর্ণেল আলি রেজার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃত ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে বলে জানান।

 
এ ব্যাপারে শুক্রবার দু’পক্ষের মধ্যে পতাকা বৈঠক হবে বলে তিনি জানান।
স/শ