পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ওজনে তেল কম দেওয়ায় দুই তেল পাম্পকে জরিমানা ও এক মাদক সেবিকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে পৃথক দুটি অভিযানে এই জেল-জরিমানা করা হয়।
জানা যায়, বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত আলী শেখ উপজেলার কয়েকটি তেল পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এ সময় ওজনে তেল কম দেওয়ার আপরাধে পুঠিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা ও হক ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মাজদার মন্ডল (৫৫) নামের এক মাদকসেবীকে সাত দিনের কারাদ-ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মাজদারকে মাদক সেবন করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ আটক করে। পরে রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
স/মি










