সদ্য প্রকাশিত
চাকরি

নোভার্টিসে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক২১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নোভার্টিসে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস। প্রতিষ্ঠানটির টঙ্গী প্লান্টে ‘অফিসার এমএস অ্যান্ড টিএনটিও ডিভিশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফার্ম বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় মানসিকতার অধিকারী হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নোভার্টিসের  ওয়েবসাইটের (bit.ly/2nIOw5g) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ মার্চ, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে:

সূত্র: এনটিভি