সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাকরি

নিয়োগ দেবে জেন্টল পার্ক, বেতন ১৫,০০০ টাকা

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
নিয়োগ দেবে জেন্টল পার্ক, বেতন ১৫,০০০ টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেন্টল পার্ক। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ক্যাশিয়ার’ পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ব্রাঞ্চ ক্যাশিয়ার

পদসংখ্যা

ব্রাঞ্চ ক্যাশিয়ার পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অব কমার্স (বিকম) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

পদটির জন্য বেতন ১৫,০০০ টাকা। এ ছাড়া দৈনিক টিফিন অ্যালাউন্স, দৈনিক ও মাসিক টার্গেট পূরণ বোনাস, উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের যেকোনো দিন (শনি থেকে বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিম্নোক্ত ঠিকানায় মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

ঠিকানা : ২৮-৩০ আহমেদ টাওয়ার (নবম তলা), কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।

আবেদনের সময়সীমা

মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৮।