সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

নাটোরে সাংবাদিক নাজমুলের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন(ভিডিও)

নিউজ ডেস্ক২৭ মে ২০১৮১ মিনিট পড়া
নাটোরে সাংবাদিক নাজমুলের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোর টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে সিংড়া উপজেলা চত্বরে বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এমরান আলী রানা, রাজু আহমেদ, আলীরাজসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, নাটোর জেলা পরিষদের সদস্য আলী আকবর চাঁদাবাজি, দোকান ও পুকুর দখল সহ নানা অনিয়মের সাথে জড়িত বিষয়ে সম্প্রতি যমুনা টিভিতে সংবাদ প্রচার করায় ক্ষিপ্ত হয় আলী আকবর। এরই জের ধরে আলী আকবর তার দুই সমর্থককে দিয়ে সাংবাদিক নাজমুল হাসানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

অবিলম্বে সাংবাদিক নাজমুল হাসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসুচি প্রদান করা হবে বলে হুঁসিয়ারি দেন বক্তারা। এছাড়া মামলার ইন্ধনদাতা জেলা পরিষদ সদস্য আলী আকবরের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

স/শ