সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
নাটোর

নাটোরে চা দোকানিকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিস্কার

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নাটোরে চা দোকানিকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরে হামলা চালিয়ে তিন চা দোকানদারকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান রিয়নকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে দল থেকে বহিস্কার করে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর এনএস সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমার রিয়ন কলেজের মূল ফটকের সামনে একটি দোকানে বসে অপর একটি দোকানকার মোস্তফা হোসেনকে চা দিতে বলে। কিন্তু দোকানদার মোস্তফা অন্য দোকানে চা দিতে অস্বৃকীতি জানায়।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে এনএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান রিয়নের নেতৃত্বে ওই দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় চায়ের কেথলিতে থাকা গরম পানি দিয়ে তিন সহোদরকে ঝলসে দেয়।

পরে স্থানীয়রা একজোট হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ এবং জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স/বি