সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

নদীতে চোরকারবারিদের পাতা দড়িতে বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
নদীতে চোরকারবারিদের পাতা দড়িতে বিজিবি সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় চোরাকারবারিদের দড়ির ফাঁদে আটকে সীমান্তবর্তী সোনাই নদীর পানিতে ডুবে মারা গেছেন রফিক (৩৫) নামের একজন বিজিবি সদস্য। নিহত ল্যান্স নায়েক রফিক কাকডাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন।

নিহত রফিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি একদিন আগেই কাকডাঙ্গা ক্যাম্পে যোগ দিয়েছিলেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালীর বাংলাদেশ-ভারত সীমান্তরেখায় সোনাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারিরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেওয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশের পণ্য দড়িতে বেঁধে সেই দড়ি ওই পাশে টেনে নেওয়া হয়ে থাকে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩-৩৬ আরবির সন্নিকটে সোনাই নদীর ধারে টহলরত অবস্থায় চোরাকারবারিদের তাড়া করে তাদের পণ্য উদ্ধার করতে গিয়ে পণ্যবাঁধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক।

সে সময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা ভারতের দিকে দড়ি ধরে ওই পাশে টান দেন। বিজিবির কর্তব্যরত রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে আটকিয়ে ও জড়িয়ে নদীর মাঝ বরাবর পর্যন্ত চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিব সদস্যরা রফিকের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।’