সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহীর খবর

নগরীর ব্যস্ততম সড়কে জেব্রা ক্রসিং দাবী করলেন এ্যাড: অঙ্কুর সেন

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীর ব্যস্ততম সড়কে জেব্রা ক্রসিং দাবী করলেন এ্যাড: অঙ্কুর সেন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে নিরাপদে পারাপারের সুবিধার্থে ব্যস্ততম রাস্তায় একাধিক জেব্রা ক্রসিংয়ের জন্য মহানগর পুলিশ কমিশনারের কাছে দাবী জানিয়েছেন জজ কোর্টের সিনিয়র আইনজীবী অঙ্কুর সেন।

 

বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে লিখিতভাবে এই দাবী জানান তিনি।

 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে লিখিত ভাবে তিনি জানান যে, গভীর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি রাজশাহী মহানগরে সাম্প্রতিক সময়ে যানবাহন বৃদ্ধির কারণে রাস্তা পারাপার কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 

তিনি বলেন, অধিকাংশ যানবাহন বেপোরোয়া গতিতে চলাচল করে এবং পথচারীদের রাস্তা পারাপারের কোন সুযোগ দেয় না। একারণে জেব্রা ক্রসিং অতি প্রয়োজন। নগরীর সাহেব বাজার সহ ব্যস্ততম রাস্তায় জেব্রা ক্রসিং না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।

 

গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিং থাকলে যানবাহন ওই সব স্থানে থামতে বাধ্য হবে। ফলে পথচারী নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। সিনিয়র আইনজীবী অঙ্কুর সেন অনতিবিলম্বে নগরীর ব্যস্ততম স্থানগুলোতে জেব্রা ক্রসিং দেয়ার জোর দাবী জানান।

স/আর