সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ 

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ 


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২১ সেপ্টেম্বর) ২৬ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদের আটক করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।এর মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪৫ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এস/আই