নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২৪ আগস্ট) ৪৮ জন কে আটক করেছে । আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ১০ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ৪ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১২ জনকে আটক করে। এর মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক মামলায় আকট অভিযুক্ত আসামিদের কাছ থেকে মোট ৬৩.৩০ গ্রাম হেরোইন, ২ বোতল ফেন্সিডিল ও ২৮৫ গ্রাম গাঁজা উদ্ধার হয় ।
জে /এইচ









