সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে ডিবি’র অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ  গ্রেফতার ২

নিউজ ডেস্ক১৭ মে ২০২২১ মিনিট পড়া
নগরীতে ডিবি’র অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ  গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট  উপজেলার বালুটুংঙ্গি গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে আহাদুজ্জামান(৩৭) ও ঘাইবাড়ি গ্রামের মৃত মুজরুল ইসলামের ছেলে নুরুল ইসলাম(৩৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার  আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই শাকিল হুদা জনি ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকায় অভিযান চালিয়ে আহাদুজ্জামান ও নুরুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজর পিস ইয়াবা উদ্ধার হয়।

সূত্রে আরো জানা যায়, আটককৃত আহাদুজ্জামান ও নুরুল ইসলাম অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিষ্টির প্যাকেটে খেজুর আকৃতি দিয়ে ইয়াবা চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে নগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকায় নিয়ে আসে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এস/আই