সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় বজ্রপাতে নিহত তিন, আহত এক

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় বজ্রপাতে নিহত তিন, আহত এক

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ তিনজন নিহত, আহত হয়েছে একজন।

নিহতরা হলেন দুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারূল ইসলাম (৩৫), উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী তিন সন্তানের জননী লিলাবতী মারডী (৩৫) এবং সুতার মারডীর স্ত্রী দুই সন্তানের জননী গোলাপী মুর্মু (৩০)।

জানা যায় গতকাল সোমবার বেলা পৌনে ৫টার দিকে আঘোরের আনজারুল ইসলাম নিজ বাড়ীর সামনে ছাগল চরাচ্ছিল সেই সময় ১০০ গজ দুরে বজ্রপাত হলে আনজারুল ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে সাতঘরা গ্রামের লিলাবতী মারডী ও গোলাপী মুর্মু নিজ বাড়ীতে দেয়ালে মাটি লাগাচ্ছিল এমন সময় বজ্রপাত বাড়ীর টিন ছিদ্র করে ঘরের মধ্যে পড়লে তারাও ঘটনাস্থলেই মারা যায়। সে সময় বিশ্বনাথের স্ত্রী দুলালী মারডী আহত হয়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান বলেন, আমি অবগত হয়েছি। এখন বর্ষাকাল ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটবে। তাই সবাইকে সতর্কভাবে এবং নিরাপদে থাকার অনুরোধ জানাচ্ছি।

 

স/আ