সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহীর খবর

দুর্গাপুর চোলাইমদসহ আটক দুই

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুর চোলাইমদসহ আটক দুই

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২৪ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কুহাড় গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের ইয়াকুব আলীর ছেলে বেলাল উদ্দিন (৩৫) ও আব্দুল জব্বারের ছেলে রুস্তম আলী (৫০)।
জানাগেছে, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক পুলিশ ফোর্স নিয়ে ওই মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।

পরে তাদের বাড়ীতে তল্লাশী চালিয়ে ২৪ লিটার চোলাইমদসহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

 

আজ বৃহস্পতিবার আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/ঈ