সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-২-এর একটি দল। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন নাজমুল ইসলাম শান্ত (২৬) ও নুরুজ্জামান লাবু (৩৯)।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে একজন নুরুজ্জামান লাবু জেএমবির ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতা। র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় জানানো হয়, তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, জঙ্গিবাদী বই ও ডলার উদ্ধার করা হয়েছে।

 

প্রথম আলো