সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হল কাশ্মীরের লাদাখ৷ প্রবল তুষারপাতের কারণে প্রতি বছরই যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে শ্রীনগর-লেহ মহাসড়ক৷

এবারও প্রবল তুষারপাত হয়েছে৷ দুর্ঘটনা এড়াতে তাই বন্ধ করা হল সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কটি৷
৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়ক জম্মু-কাশ্মীর রাজ্যের দুটি অংশ লাদাখ ও কাশ্মীরকে সংযুক্ত করেছে৷ শীতের মরশুমে এই সড়কের উপর বরফের স্তর জমা হয়৷ একইসঙ্গে নামে ধস৷
সূত্র: কলকাতা 24










