সিল্কসিটিনিউজ ডেস্ক:
তুরস্কে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ৩। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এরিগলি এলাকা থেকে ১২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৪ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
সূত্র: বাংলা নিউজ










