সিল্কসিটিনিউজ ডেস্ক:
তালিবান হামলায় ফের রক্তাক্ত আফগানিস্তান৷ দেশের বাদাখশান প্রদেশে চার পুলিশ কর্মীকে গুলি করে খুন করা হল৷ প্রদেশটির ডেপুটি পুলিশ চিফ মহম্মদ নবি বায়হান জানিয়েছেন একথা৷

যদিও প্রাদেশিক প্রতিনিধি আহমেদ বসিরের দাবি, জঙ্গি হামলায় নিহত হয়েছেন সাত পুলিশকর্মী৷ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সংগঠনের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ৷










