তানোর প্রতিনিধি:
তানোরে সরকারী করনের তালিকায় ৫টি বিদ্যালয়ের মধ্যে তানোর সদরের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। রোববার সকালে থানা মোড়ে এ মানববান্ধন করে তারা।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মানববন্ধন কর্মসুচী থেকে জানা গেছে, বর্তমান সরকার প্রতিটি উপজেলা সদরে ১টি করে স্কুল সরকারী (জাতীয়) করনের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে উপজেলা সদরের ৫টি বিদ্যালয়ের নাম তালিকা চেয়ে পাঠায় শিক্ষা মন্ত্রনালয়। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তানোর উপজেলা সদরে ১৯৮৫সালে প্রতিষ্ঠিত একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়কে বাদ দিয়ে উপজেলা বিভিন্ন ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের নামের তালিকা গোপনে মন্ত্রনালয়ে প্রেরন করেন।

তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, প্রায় ৩একর জমির উপর প্রতিষ্ঠিত উপজেলা সদরের একমাত্র বালিকা বিদ্যায়ল বর্তমানে ৩শ’র বেশী ছাত্রী এ বিদ্যালয়ে পড়া-লেখা করছে। প্রতিবছরই প্রাশের হার প্রায় শতভাগ এবং জাতীয় করনের বিবেচনায় তানোর বালিকা বিদ্যালয় এগিয়ে রয়েছে । কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহস্যজনক কারনে তানোর সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম বাদ দিয়ে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দুরের বিদ্যালয় গুলোর নাম জাতীয় করনের তালিকায় প্রেরন করেছেন।
এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। জাতীয় করনের তালিকায় এ বিদ্যালয়ের নাম তালিকা ভুক্ত না করা হলে আগামীতে কঠোর কর্মসুচী দেয়া হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, জেলা শিক্ষা অফিসের নির্দেশে জাতীয় করনের তালিকা পাঠানো হয়েছে। তবে বিদ্যালয়গুলোর নাম প্রকাশ করেননি।
স/শ










