সদ্য প্রকাশিত
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন আ.লীগের

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
ডেঙ্গু প্রতিরোধে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন আ.লীগের

সিল্কসিটিনিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

ঢাকাসহ সারা দেশে বিদ্যমান ডেঙ্গু রোগের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় তথ্য সংগ্রহ ও সরবরাহ করবে এ মনিটরিং সেল।

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের নিচতলায় এ মনিটরিং সেল খোলা হয়েছে।

শুক্রবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০১৩১৪৮৩৮৬৩৬ নম্বরে যোগাযোগ করে সারা দেশে বিদ্যমান ডেঙ্গু রোগের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় তথ্য দিন।

কর্মসূচিগুলো হলো, ৬৪ জেলা মনিটরিং সেল গঠন, জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং সব জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।